আসামি পালানোর ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার
বগুড়ায় আদালতে নিয়ে যাওয়ার সময় এক হত্যা মামলার আসামি পালানোর ঘটনায় এক এসআইসহ তিন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।
এরা হলেন ধুনট থানার উপ পরিদর্শক (এসআই) মো. রফিক, কনস্টেবল হাসেম আলী ও আজাদ।
কর্তব্য অবহেলার কারণে বুধবার তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান ধুনট থানার ওসি মিজানুর রহমান।
তিনি জানান, উপজেলার বানিয়াগাতি জামে মসজিদের ইমাম মতিউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার আনিছুর রহমানকে মঙ্গলবার আদালতে নিয়ে যাচ্ছিলেন এসআই রফিক এবং কনস্টেবল হাসেম আলী ও আজাদ।
“অটোরিকশায় করে আদালতে যাওয়ার সময় শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আসামি হাতকড়াসহ পালিয়ে যায়।”
