দিনাজপুরে জঙ্গি বিরোধী সমাবেশ-শোভাযাত্রা
হাজার হাজার মানুষের অংশগ্রহণে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশ ও গণশোভাযাত্রা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
