হাতিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
নোয়াখালীর হাতিয়ায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে হাতিয়ার মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পের এসআই খোন্দকার মো. আজাদুল ইসলাম এ কথা জানান।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি থ্রি নট থ্রি রাইফেল, আটটি একনলা বন্দুক, একটি দুইনলা বন্দুক, দুটি এলজি, চারটি দা, দুটি ছুরি, পাইপগানের ৬০টি কার্তুজ ও রাইফেলের ৮০টি গুলি রয়েছে।
এসআই আজাদুল বলেন, “দুপুরে উপজেলার কেরিং চরের হাসিনা বাজার এলাকায় আংশিক মাটিচাপা দেওয়া একটি বস্তা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বস্তাটি তুলে অস্ত্রগুলো পাওয়া যায়।”
স্থানীয় সন্ত্রাসীরা অস্ত্রগুলো সেখানে রেখেছিল বলে ধারণা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফের।
