২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে লরির ধাক্কায় কনস্টেবল নিহত

সিরাজগঞ্জে একটি লরির ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 04:18 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

সোমবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সেতুর পশ্চিম থানার উপ-পরিদর্শক কংকন বিশ্বাস জানান।

নিহত জহুরুল ইসলাম (৪৫) ওই থানায় কর্মরত ছিলেন। তিনি গাইবান্ধা সদরের তিনদহ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, ভোরে দায়িত্ব পালনের সময় রাজশাহী থেকে চট্টগ্রামগামী একটি লরি রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা জহরুলকে ধাক্কা দিলে তিনি আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

দুর্ঘটনার পর লরি ও চালকের সরকারীকে আটক করা হয়েছে।