বরিশালে অস্ত্র-গুলিসহ যুবক আটক
বরিশালে পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে তাকে আটক করা হয় বরে কোতোয়ালি মডেল থানার এসআই দেলোয়ার হোসেন জানান।
আটক মাহবুল আলম (২৮) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহমপুর নূন গোলা গ্রামের জাইদুর মিয়ার ছেলে।
এসআই দেলোয়ার বলেন, গোপন খবরের ভিত্তিতে চৌমাথা এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় মাহবুলকে সন্দেহ হলে তার দেহ তল্লালি করে কার্বন দিয়ে মোড়ানো একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি পাওয়া যায়।
“মাহবুল অস্ত্র ও গুলি বিক্রির জন্য বরিশালে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।”
