২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরোইন রাখার দায়ে নারীর যাবজ্জীবন

হেরোইন রাখার দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2016, 04:39 PM

Updated : 12 Apr 2022, 02:33 AM

রোববার নাটোরের নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ফিরোজা বেগম (৫২) রাজশাহী শহরের শিরইল বিহারি কলোনির সফর আলীর স্ত্রী। ফিরোজা জামিন নিয়ে পলাতক রয়েছেন।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাই জানান, ২০১২ সালের ৯ জুন বিকেলে রাজশাহী থেকে আসা আগমনি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ ফিরোজাকে আটক করে পুলিশ।

“এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক শামছুল আলম বাদী হয়ে নাটোর সদর থানায় মামলা করেন।”