২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ চলাচল ব্যাহত

পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে নৌ চলাচল ব্যাহত হচ্ছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2016, 07:29 PM

Updated : 20 Aug 2022, 01:19 PM

শনিবার পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার ৯৭ সেন্টিমিটার, ভাগ্যকুল পয়েন্টে ৪৭ সেন্টিমিটার এবং সুরেশ্বর পয়েন্টে ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম বলেন, তীব্র স্রোতের কারণে ফেরিসহ বিভিন্ন নৌযান দুই থেকে আড়াই কিলোমিটার উজানে গিয়ে পদ্মা নদী পাড়ি দিতে হচ্ছে। এতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ থেকে আড়াই গুণ সময় লাগছে।

“এখন তিনটি ডাম্প ফেরিসহ চারটি ফেরি বন্ধ রয়েছে।  চলছে ১৪টি ফেরি।”

কাওড়াকান্দি ঘাটের ট্রান্সপোর্ট সুপারিনটেনডেন্ট রুহুল আমিন জানান, কাওড়াকান্দির ২ নম্বর ঘাটটি প্রায় এক সপ্তাহ আগেই পানিতে তলিয়ে গেছে। এখন মাত্র দুইটি ঘাট দিয়ে যান চলাচল করছে। 

এদিকে, ফেরি চলাচলে অচলাবস্থার কারণে কাওড়াকান্দি ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। এতে সৃষ্টি হয়ে যাত্রীদুর্ভোগ।