২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোদাগাড়ীতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2016, 02:33 PM

Updated : 20 Aug 2022, 01:19 PM

শনিবার উপজেলার চাতাল গ্রামে নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয় বলে জানান গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ।

“নিহত আঙ্গুরা বেওয়া বাড়িতে একাই থাকতেন।খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ওসি বলেন,  আঙ্গুরা বেওয়া শুক্রবার রাতে বারান্দায় ঘুমিয়ে ছিলেন। সকালে স্থানীয়রা রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়।

রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বৃদ্ধার ভাগ্নে সোহরাব হোসেন বলেন, “মামি ওই বাড়িতে একা থাকলেও মাঝে মধ্যে তার মেয়ে এসে থাকতো। বৃহস্পতিবারও তার মেয়ে আসে; আবার শুক্রবার সকালে শ্বশুর বাড়িতে চলে যায়।”