২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাট সদরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2016, 03:27 PM

Updated : 20 Aug 2022, 01:19 PM

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড় তাজপুর সোনারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন জানান। 

মৃত রিফাত ওই গ্রামের বাবুল হোসেনের ছেলে; সে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

রিফাতের স্বজনদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে রিফাত তার সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়।

“সাঁতার কাটার এক পর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় সে।”

পরে এলাকাবাসীদের সহায়তায় তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বলে ওসি জানান।