মুদ্রা পাচার: বেনাপোলে রাজস্ব কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার বেশি সমমূল্যের মুদ্রা পাচার ও পাচারকারীদের সহযোগিতায় জড়িত অভিযোগে বেনাপোল শুল্ক ভবনের এক রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
বুধবার রাতে বেনাপোল শুল্ক ভবনের ডেপুটি কমিশনার মারুফুর রহমান জানান, বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম উত্তম কুমার সমাদ্দার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিভিন্ন সময়ে এক কোটি চার লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা পাচারে ও পাচারকারীদের পালাতে সহযোগিতায় জড়িত থাকার অভিযোগে উত্তম কুমার সমাদ্দারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
