সিরাজগঞ্জে বাসচাপায় পথচারী নিহত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন এক বৃদ্ধা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান তাড়াশ থানার এএসআই খায়রুল বাশার।
নিহত আব্দুল মজিদ (৩৫) উপজেলার ঘরগ্রামের আবুবক্কারের ছেলে।
আহত হাজেরা বেগম (৭৫) একই উপজেলার নাদো সৈয়দপুরের হুজুর আলীর স্ত্রী।
এএসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে আসা পাবনামুখী সুপার সনি নামের একটি বাস হাজেরাকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।
“এ সময় অপর পথচারী মজিদ বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান।”
আহত হাজেরাকে তার স্বজনেরা হাসপাতালে ভর্তির জন্য নিয়ে গেছে বলে তিনি জানান।
