২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়নের অভিযোগে সরকারি শিশু পরিবারে অফিস সহকারী বরখাস্ত

দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে কুষ্টিয়া সরকারি শিশু পরিবারের (বালিকা) এক অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 07:21 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

মঙ্গলবারর অফিস সহকারী মুন্সি নাসিরকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রোখসানা পারভিন।

শিশু পরিবার ৬/৭ বছর বয়সী ওই দুই শিশুকে নিপীড়নের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি।

ওই দুই শিশুর পরিবারের অভিযোগ, গত ২৩ জুলাই (শনিবার) তাদের বাথরুমে নিয়ে যৌন নিপীড়ন করেন নাসির।

রোখসানা পারভিন বলেন, মঙ্গলবার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত শুনে মহাপরিচালকের নির্দেশে মুন্সি নাসির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি তদন্তের জন্য জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক হাছিনা মমতাজকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।