স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড
রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকেলে রাজশাহীর বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বেগম মোসাম্মদ জাকিয়া পারভিন এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম রেন্টু।
দণ্ডপ্রাপ্ত মুজাহিদ আহমেদ নগরীর বোয়ালিয়া থানার রাজারহাতা এলাকার মৃত আনোয়ার আহমেদের ছেলে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার নথির বরাত আইনজীবী রেন্টু জানান, ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী নিলুফা ইয়াসমিনকে হাতুরি দিয়ে পিটিয়ে জখম করেন মুজাহিদ। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
“এ ঘটনায় পরদিন নিলুফার ভাই দুলাল হোসেন বাদী হয়ে বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ১৬ জুলাই মুজাহিদকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।”
