২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ‘অস্ত্র বিক্রেতা’ গ্রেপ্তার 

কুমিল্লা দাউদকান্দি থেকে অবৈধভাবে অস্ত্র তৈরি ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে অস্ত্র বিক্রেতা বলছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 05:54 PM

Updated : 11 Oct 2022, 08:32 PM

মঙ্গলবার সকালে দাউদকান্দি মডেল থানাধীন কদমতলী সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে মো. সোলেমান (২২) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার সোলেমান দাউদকান্দি নুরপুর মীরবাড়ির আবদুল সামাদের ছেলে।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের এসআই মো. শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোলেমান বিভিন্ন সময়ে অবৈধভাবে অস্ত্র বানাতেন ও বিক্রি করতেন। সকালে গোপনে অস্ত্র বিক্রি করবে এমন তথ্যে কুমিল্লা গোয়েন্দা পুলিশের একটি তাকে ধরতে অভিযান চালায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে সোলেমান পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে বিভিন্ন অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।”

তার কাছ থেকে একটি রিভলবার, চার রাউন্ড রিভলবারের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি শটগানের কার্তুজ ও বেশকিছু অস্ত্র তৈরির যন্ত্রাংশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে বলে জানান এসআই শরিফুল।