রংপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
রংপুরে তিন বছর আগে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত জয় বাসফো (২৬) রংপুর নগরীর নিউ জুম্মাপাড়া এলাকার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সকালে চাঁদনী রায়কে (২২) শ্বাসরোধে হত্যা করেন জয়।
ওইদিনই চঁদনীর মা তারা রায় বাদী হয়ে জয়কে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ১৭ নভেম্বর কোতোয়ালি থানার এসআই আব্দুস সালাম জয়ের বিরুদ্ধে অভিযোগপত্র দেন বলে জানান রেয়াজুল।
