২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

মাগুরার ১০ বছর আগের এক হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 03:50 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

মঙ্গলবার মাগুরার অতিরিক্ত দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মহম্মদপুর উপজেলার তেলিপুকুর গ্রামের রুস্তম আলী, হাবিবুর রহমান, রাজা মিয়া, ইদ্রিস আলী ও সাইপার রহমান।

একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়া আদালত আরও ১৭ আসামিকে খালাস দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০০৬ সালের ১৭ মার্চ দুপুরে গ্রামের মসজিদে জুমার নামাজ শেষে দুই ভাইয়ের সঙ্গে বাড়ি ফেরার পথে তেলিপুকুর গ্রামের আজিজারকে আসামিরা বল্লম ও দা দিয়ে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে ওই দিনই বিকালেই তার মৃত্যু হয়।

“এ ঘটনায় তার ভাই লুৎফুর খবির ২২ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে সবার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।”