২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরে সড়ক দু্র্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুতে ক্ষুব্ধ এলাকাবাসী বাসে আগুন দিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 12:33 PM

Updated : 20 Aug 2022, 01:18 PM

মঙ্গলবার সকাল ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক দোকানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সালনা হাইওয়ে থানার ওসি আবু দাউদ খান।

নিহত সালেক মিয়া (৪০) উপজেলার নিশ্চিন্তপুর এলাকার সদর আলীর ছেলে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওষুধ বিক্রেতা সালেক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে গাজীপুরের দিকে যাচ্ছিলেন।

“দোকানপাড়া এলাকায় গাজীপুরমুখী জনতা সুপার পরিবহনের বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সালেকের মৃত্যু হয়।”

এ ঘটনায় স্থানীয়রা ঢাকা-টাঙ্গইল মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বাসটিতে আগুন দেওয়াসহ বেশ কিছু যানবাহন ভাংচুর করে বলে ওসি জানান।

তিবি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়। বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।