২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে আ.লীগের সংঘর্ষে নিহত ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত আটজন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2016, 10:57 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

সোমবার সন্ধ্যায় উপজেলার গুদিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে মঠবাড়িয়া থানার ওসি মো. খন্দকার মোস্তাফিজুর রহমান জানান।

নিহত লিটনের (৩০) লাশ মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

আহত রাশেদ, ফারুক ও সিদ্দিকুর রহমান ছাড়া অন্যদের নাম জানা যায়নি। তাদের বরিশাল মেডিকেল কলেজসহ স্থানীয় বিভিন্ন হাসপাতলে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

স্থানীদের বরাত দিয়ে ওসি বলেন, সকালে আওয়ামী লীগ নেতা নাজমুল আহসান টুকুকে আওয়ামী লীগের সদস্য আশরাফুর রহমানের সমর্থকরা পিটিয়ে গুরুতর আহত করে। ওই ঘটনার জেরে সন্ধ্যায় এক সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

এ নিয়ে কথা বলতে আওয়ামী লীগ নেতা নাজমুল আহসান ও আশরাফুর রহমানকে মোবাইল ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।