২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

ঝিনাইদহে ১৫ বছর আগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2016, 06:35 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

সোমবার ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এক)  সানা মো. মারুফ হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের খেলাফত বিশ্বাস, বশির বিশ্বাস, ইউনুস বিশ্বাস, কবির বিশ্বাস, বেল্লাল বিশ্বাস, ও লাড্ডু বিশ্বাস।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও আট জনকে খালাস দিয়েছে আদালত। এছাড়া মামলা চলাকালে দুই আসামির মৃত্যু হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে পিপি ইসমাল হোসেন জানান।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ১৯৯১ সালের ৭ জুন ঘোড়ামারা গ্রামের তোফাজ্জেল  হোসেনকে গোয়ালপাড়া বাজারে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় পর দিন তার বড় ভাই আব্দুল মোতালেব ঝিনাইদহ সদর থানায় ১৬ জনকে আসামি করে মামলা করেন। 

পিপি বলেন, এ মামলার আসামিদের একবার বিচারে খালাস দেওয়া হয়। পরে বাদী হাই কোর্টে আপিল করলে পুনর্বিচারের জন্য মামলা আবার ঝিনাইদহে ফেরৎ পাঠানো হয়।