২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

বাগেরহাট শহরের লিচুতলায় ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2016, 01:20 PM

Updated : 12 Apr 2022, 02:31 AM

সোমবার সকালে তাদের আটক করা হয় বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীয়ত উল্লাহ।

আটককৃতরা হলেন লিচুতলার রজব আলী ফকিরের ছেলে ফকির নাহিদুল ইসলাম (৫০) ও তার স্ত্রী রাজিয়া সুলতানা (৪২)।

অধিদপ্তরের কর্মকর্তা শরীয়ত উল্লাহ বলছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদক অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক বিক্রেতা নাহিদুল ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে ১০০০ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

“নাহিদ দীর্ঘদিন ধরে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা কেনাবেচা করে আসছেন। তার বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।”

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নিরঞ্জন কুমার সিকদার বাদী হয়ে ওই দম্পতির বিরুদ্ধে মডেল থানায় মামলা করেছেন বলে তিনি জানান।