২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দেওয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ সদরে দেওয়াল চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2016, 02:23 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

রোববার সকালে উপজেলার দরিয়াপুরে একটি কারখানায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা (৪০) চাঁপাইনবাবগঞ্জ জেলার কালিয়ানগর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।

হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, দরিয়াপুরে একটি কারখানায় কাজ করার সময় দেওয়াল ধসে পড়লে মোস্তাফাসহ দুইজন আহত হন।

“গুরুতরঅবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোস্তাফাকে মৃত ঘোষণা করেন।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।