রাজশাহীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার সাহেবপুরে এ ঘটনা ঘটে বলে জানান গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ।
গুলিবিদ্ধ আবুল কালাম (৩০) গোদাগাড়ীর চর আষাড়াদহ ইউনিয়নের কানাইপাড়া গ্রামের কদম আলীর ছেলে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে আবুল কালামসহ ৮-১০ জন রাখাল গরু আনার জন্য সাহেবপুর সীমান্ত হয়ে ভারত যায়।
“গরু নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফ তাদের দিকে গুলি ছোড়ে।”
গুলিবিদ্ধ কালামকে তার সহকর্মীরা রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।
