২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জাফর ইকবালের

সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে তরুণদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 07:20 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে এ আহ্বান জানান তিনি।

জাফর ইকবাল বলেন, “যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা নিজেরাই জানে- তারা কিছুই করতে পারবে না। শুধু বিশ্বের দরবারে বাংলাদেশের সম্মান নষ্ট করতে তাদের এই অপচেষ্টা।”

শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে এ সমাবেশের শুরুতে দেশের বিভিন্ন স্থানে হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে একটি শোভাযাত্রা পুরো ক্যাম্পাসে প্রদক্ষিণ করে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ সামসুল আলম, সাধারণ সম্পাদক মহিবুল আলম, অধ্যাপক আখতারুল ইসলাম, অধ্যাপক মো. ইউনুস, অধ্যাপক সাজেদুল করিম, অধ্যাপক রাশেদ তালুকদার, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক তাজ উদ্দিন, অধ্যাপক মস্তাবুর রহমান ও সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন প্রমুখ।

কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিও অংশ নেয়।