২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পরিত্যক্ত ব্যাগে ১০ লাখ টাকা

গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় একটি স্কুল থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 08:03 PM

Updated : 12 Apr 2022, 02:29 AM

মঙ্গলবার বেলা ২টার দিকে স্থানীয় আলেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের জানালার কার্নিশের উপর টাকাগুলো পাওয়া যায় বলে ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির হোসেন জানান।

তিনি বলেন, “দুপুরে স্কুলের জানালার কার্নিশের উপর একটি ব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা প্রধান শিক্ষককে জানায়।

“ব্যাগটি নিচে নামানোর পর এক হাজার টাকার ১০টি বান্ডেলে মোট ১০ লাখ টাকা দেখতে পান। পরে স্কুল কর্তৃপক্ষ থানায় খবর দেয়।”

টাকাগুলো বর্তমানে জয়দেবপুর থানায় রয়েছে বলে জানান তিনি।

কেউ ছিনতাইয়ের পর ধরা পড়ার ভয়ে টাকাভরতি ব্যাগটি জানালার কার্নিশের উপর ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।