নড়াইলে খেয়াঘাট দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৭
নড়াইলের কালিয়ায় খেয়াঘাট দখলকে কেন্দ্র সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে কালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুকল্যাণ বিশ্বাস জানান।
আহতদের কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনা জড়িত সন্দেহে পুলিশ চার জনকে আটক করেছে বলে তিনি জানান।
এলকাবাসীর বরাত দিয়ে এসআই বলেন, বুড়িখালী খেয়াঘাট দখলকে কেন্দ্র করে ইউসুফ মোল্যা এবং ধলা মিয়া পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার ইউসুফের সমর্থকরা ধলা মিয়ার ভাইকে মারধর করে।
“পরে ধলা মিয়ার সমর্থকরা ইউসুফের সমর্থকদের উপর হামলা চালায়। এসময় সাতজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়।”
এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
