২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ‘জেএমবি’ সদস্য গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে হত্যাসহ দুই মামলার পলাতক আসামি সন্দেহভাজন এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে করা হয়েছে, যাকে বাংলা ভাইয়ের সহযোগী বলছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 07:22 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

রোববার রাতে উপজেলার ভবানীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আত্রাই থানার ওসি বদরুদ্দোজা জানান।

গ্রেপ্তার আব্দুল জলিল (৫৫) ওই এলাকার জহির উদ্দীনের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, নওগাঁ পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত জেএমবি সদস্য জলিল দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদে অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

“তিনি সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগ ছিলেন এবং তার বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা রয়েছে।”

২০০৫ সালের ২১ ফেব্রুয়ারি সরকার জেএমবি ও জেএমজেবির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলে ওই বছর ১৭ অগাস্ট ৬৩ জেলায় একযোগে বোমা ফাটিয়ে নিজেদের শক্তির জানান দেয় সংগঠনটি।  

ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যার দায়ে ২০০৭ সালের ৩০ মার্চ জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও বাংলাভাইসহ ছয় জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়।