২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিশালে বাসচাপায় ভাই-বোন নিহত

ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় ভ্যানযাত্রী ভাই ও বোন নিহত হয়েছেন, আহত হন নিহতদের বাবা-মা ও ভ্যান চালক।   

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 09:04 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

রোববার বিকালে দরিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দরিরামপুর এলাকার কালাচানের মেয়ে শিলা (২২) ও ছেলে নীরব (০১)।

আহতরা হলেন কালাচান (৪২), তার স্ত্রী স্বপ্না (৩৫) ও ভ্যানচালক নুরু (৪০)।

ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, দরিরামপুর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে ভাই-বোন নিহত হন।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।