রাজশাহীতে ভোরের কাগজ সম্পাদকের বিরুদ্ধে মামলা
মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে রাজশাহীতে ভোরের কাগজের সম্পাদক ও স্থানীয় প্রতিবেদকের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার দুপুরে রাজশাহী মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন শহর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু।
দুই আসামি হলেন-ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও রাজশাহীর প্রতিবেদক সাইদুর রহমান।
বাদীর আইনজীবী এনতাজুল হক বাবু বলেন, বিচারক মোকসেদা আসগার মামলাটি আমলে নিয়ে আগামী ২১ সেপ্টেম্বর আসামিদের স্বশরীরে হাজির হতে সমন জারি করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৪ জুলাই ভোরের কাগজের শেষের পৃষ্ঠায় ‘বাদশাকে নিয়ে রাজশাহী ১৪ দলে টানাপোড়ন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাদশার সঙ্গে সম্পর্কের টানাপোড়নের কারণে ১৫ জুলাই রাজশাহী কলেজ মিলনায়তনে ১৪ দলের জঙ্গিবিরোধী সমাবেশে যাচ্ছে না আওয়ামী লীগ।
