‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যাসহ ১১ মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
রোববার ভোরে উপজেলারপার্বতীনগরে এ ঘটনা ঘটে বলে জানান পুলিশ সুপার আসম মাহতাবউদ্দিন।
নিহত তারেক হোসেন (৩৮) দক্ষিণ মকর্দজ গ্রামের শুক্কর আলীর ছেলে।
পুলিশ সুপার বলছেন, তারেককে নিয়েপার্বতীনগরে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
“গোলাগুলিরসময় তারেক হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন চার পুলিশ।”
এ সময় ঘটনাস্থাল থেকে দেশীয় একটি এলজি ও গুলি উদ্ধার করাহয়েছে বলে জানান পুলিশ সুপার।
তিনি বলছেন, তারেক পুলিশের তালিকাভুক্তসন্ত্রাসী। তারবিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিও অস্ত্র আইনসহ ১১টি মামলা রয়েছে।
আহত পুলিশ সদস্যদের লক্ষ্মীপুর সদর হাসপাতালেচিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
লাশ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানোহয়েছে।
