২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৩

গাজীপুরে সদরে ট্রাকের ধাক্কায় তিন নারী নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত পাঁচজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 07:40 PM

Updated : 12 Apr 2022, 02:27 AM

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বাঘের বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান জানান।

নিহতরা হলেন- স্থানীয় বাঘের বাজার এলাকার মেঘনা পোশাক কারখানার শ্রমিক সাবিনা আক্তার (২৬), কল্পনা আক্তার (২৮) ও শিরিনা বেগম (২৫)।  তাদের লাশ হাইওয়ে থানায় রয়েছে।

আহতরা ইকবাল হোসেন (২২), মাহবুব (২৯), সামসুল আলম (২৩) সাগর আহাম্মেদ (২০) ও রিপন সরকারসহ (২৭) আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি হাফিজুর বলেন, বিকালে বাঘের বাজারে ময়মনসিংহগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি উল্টে গেলে ঘটনাস্থলেই তিন নারী নিহত হন।

পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।