২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বয়লার বিস্ফোরণে নিহত ২

নওগাঁ সদর উপজেলায় একটি চাল কলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 05:13 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

শনিবার লস্করপুর গ্রামে টুম্পারাম নামে একটি রাইস মিলে এ বিস্ফোরণে আরও ছয় শ্রমিক আহত হয়েছেন বলে নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম জানান।

নিহতরা হলেন গ্রামের আবু হানিফের ছেলে আনোয়ার হোসেন (৩০) ও দিনাজপুরের সায়েদ হোসেন (৩২)।

আহতদের মধ্যে চার জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও দুজনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জাকিরুল বলেন, সকালে কাজ করার সময় বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলে মারা যান আনোয়ার হোসেন। আর রাজশাহী নেওয়ার পথে মারা যান সায়েদ।