২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ইমামের গলা কাটা লাশ

নোয়াখালীতে মসজিদের এক ইমামের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2016, 12:59 AM

Updated : 25 Jul 2022, 09:27 PM

বৃহস্পতিবার রাতে সাড়ে ১২টার দিকে পৌরসভার কৃষ্ণরামপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার ইলিয়াস শরীফ জানান।

নিহত জহির উদ্দিন কৃঞ্চরামপুর জামে মসজিদের ইমাম। পরিবার নিয়ে তিনি কৃষ্ণরামপুরে থাকেন।

এসপি ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে রাতে ইমাম সাহেবের বাড়ি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে।”

সাম্প্রতিক জঙ্গি হামলায় ধারাল অস্ত্রের আঘাতে হত্যাকাণ্ড ঘটানো হলেও নোয়াখালীর এই ইমাম খুনের কারণের বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেনি পুলিশ।