২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস কাউন্টারে হামলায় গুলিবিদ্ধ একজনের মৃত্যু

ফরিদপুরে পরিবহনের কাউন্টারে হামলায় গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2016, 07:58 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোটন বিশ্বাসের তার মৃত্যু হয় বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিমউদ্দিন আহমেদ জানান।

ছোটন সদর উপজেলার রঘুনন্দনপুর গ্রামের বীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

ওসি বলেন, সোমবার রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজবাড়ী মোড় এলাকায় বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে গোলাগুলিতে কাউন্টারের চার কর্মী আহত হয়।

“ওই ঘটনায় গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. কামাল শেখ ও ছোটন বিশ্বাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ”

পরে অবস্থার অবনতি হলে ছোটনকে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান তিনি।

ওই ঘটনায় কাউন্টার কর্মকর্তা কামরুজ্জামান বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ ১৫ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন বলেও জানান ওসি।