২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

চাঁদপুরের মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে আটোরিকশা চাপায় ১৪ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2016, 06:09 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

বৃহস্পতিবার দুপুরে শহরের পুরানবাজার রয়েজ রোডে এ দুর্ঘটনা ঘটে বলে চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক সিরাজুল ইসলাম জানান।

শিশুটি ফরিদগঞ্জ উপজেলার বাসারা গ্রামের রিকশা চালক ইব্রাহিম দরবেশের ছেলে।

মা রশিদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪দিন আগে চাঁদপুর সদর ছেলের জন্ম হয়। সকালে শিশুকে নিয়ে আটোরিকশা করে ডাক্তার দেখানোর জন্য চাঁদপুরে আসছিলেন।

“পথে পুরানবাজার ডিগ্রি কলেজের ঢোকার মুখে রাস্তার গর্তে পড়ে অটোরিকশার ঝাঁকুনিতে শিশুটি তার কোল থেকে রাস্তায় পড়ে যায়। ওই সময় পেছন থেকে আসা আরেকটি অটোরিকশার চাপায় ছেলের মাথা থেতলে যায়।”

চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, শিশুটি মাথায় গুরুতর আঘাত পেয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।