‘পিটুনিতে’ মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় মামলা
‘পিটুনিতে’ মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় জামালপুর রেলওয়ে থানার ওসিসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
জামালপুর রেল থানার এসআই মো. কাউসার জানান, মঙ্গলবার রাতে নিহতের ছেলে শাহ মো. মিজানুর রহমান মুকুল রেলওয়ে থানায় মামলাটি করেন।
চার আসামিরা হলেন জামালপুর রেলওয়ে থানার ওসি গৌর চন্দ্র মজুমদার, কনস্টেবল তপন বড়ুয়া, টিসি আনিছুর রহমান, এএসআই সোহরাব আলী।
মো. আব্দুল বারিক
সোমবার সকালে কথা কাটাকাটির জেরে রেলওয়ে পুলিশের পিটুনিতে আহত হওয়ার পর হাসপাতালে মারা যান মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারিক (৬৫)। সিটি ব্যাংকের জামালপুর শাখার নিরাপত্তা রক্ষী এই মুক্তিযোদ্ধা জামালপুর শহরের হাটচন্দ্রা এলাকার বাসিন্দা।
এ ঘটনার তদন্তে রেলওয়ে ও জেলা প্রশাসন পৃথক দুটি কমিটি করেছে।সোমবার বিকালে প্রত্যাহার করা হয় জামালপুরে রেলওয়ে থানার ওসিসহ আট পুলিশকে।
এছড়াও মঙ্গলবার জামালপুরের স্টেশন মাস্টার মোহাম্মদ তারিককে স্ট্যান্ড রিলিজ করে রেল বিভাগ।
