‘পিটুনিতে’ মুক্তিযোদ্ধার মৃত্যু: স্টেশন মাস্টারকে বদলি
‘পিটুনিতে’ মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় জামালপুরের স্টেশন মাস্টার মোহাম্মদ তারিককে বদলি করা হয়েছে; একইসঙ্গে বিষয়টি তদন্তে কমিটি করেছে রেলওয়ে।
মঙ্গলবার রাতে রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. সফিকুর রহমান এ কথা জানান।
সোমবার সকালে কথা কাটাকাটির জেরে রেলওয়ে পুলিশের পিটুনিতে আহত হওয়ার পর হাসপাতালে মারা যান মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারিক (৬৫)। সিটি ব্যাংকের জামালপুর শাখার নিরাপত্তা রক্ষী এই মুক্তিযোদ্ধা জামালপুর শহরের হাটচন্দ্রা এলাকার বাসিন্দা।
রেল কর্মকর্তা সফিকুর বলেন, রেলওয়ে পুলিশের পিটুনিতে মুক্তিযোদ্ধা বারিকের মৃত্যুর অভিযোগ ওঠায় জামালপুর রেল (জংশন) স্টেশন মাস্টার মোহাম্মদ তারিককে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
‘পিটুনিতে’ মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় জামালপুরের স্টেশন মাস্টার মোহাম্মদ তারিককে বদলি করা হয়েছে; একইসঙ্গে বিষয়টি তদন্তে কমিটি করেছে রেলওয়ে।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন বিভাগীয় সহকারী প্রকৌশলী তারেক মো. শামস, বিভাগীয় মেডিকেল অফিসার মো. আলা উদ্দীন ও রেলের নিরাপত্তা বাহিনীর বিভাগীয় কমান্ডেন্ট মো. জহুরুল ইসলাম।
এছাড়াও ওই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সোমবার বিকালে প্রত্যাহার করা হয় জামালপুরে রেলওয়ে থানার ওসিসহ আট পুলিশকে।
এদিকে, মঙ্গলবার বিকালে জানাজা শেষে জামালপুর শহরের হাটচন্দ্রায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে আব্দুল বারিককে দাফন করা হয়।
এ জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান,পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম খোকাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
