২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাধবপুর উপজেলা ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারিকে বদলি

অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মো. রফিকুল ইসলামসহ সব কর্মকর্তা ও কর্মচারিকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 08:24 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ এক আদেশে সহকারি কমিশনারকে (ভূমি) সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বদলি করেন বলে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রোকনউদ্দিন জানান।

একই দিন জেলা প্রশাসক সাবিনা আলম ওই অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারিকে তাৎক্ষণিকভাবে বদলির আদেশ দেন।

রোকনউদ্দিন বলেন, সোমবার দুপুরে বিভাগীয় কমিশনার মাধবপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শনে এসে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি না করে ফেলে রাখায় অসন্তোষ প্রকাশ করেন এবং মঙ্গলবার সহকারী কমিশনারকে বদলির আদেশ দেন।

রফিকুল ইসলাম বলেন, “ঈদের পর ছুটিতে বাড়িতে ছিলাম। বিভাগীয় কমিশনার হঠাৎ পরিদর্শন এসে অফিস সহকারীদের কাছে থাকা পেন্ডিং ফাইল দেখে অসন্তোষ প্রকাশ করে এই সিদ্ধান্ত দেন।”