রাজশাহীতে পাটক্ষেতে যুবকের লাশ
রাজশাহীর বাগমারায় পাটক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার নরদাশ ইউনিয়নের রমজানপাড়া গ্রামের একটি পাট ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান বাগমারা থানার ওসি সেলিম হোসেন।
আনুমানিক বয়স ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।
ওসি বলেন, এক নারী রাস্তার পাশের ওই পা ক্ষেতে ঘাস কাটতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসীকে জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওই যুবকের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
