২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নেত্রকোণায় এক বছর আগে কিশোরী ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 04:08 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

মঙ্গলবার নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা (৩২) কলমাকান্দা উপজেলার ঘোড়াগাও গ্রামের মরম আলীর ছেলে।

উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক রয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জিএমখান পাঠান বিমল জানান।

রায়ে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বরাত দিয়ে পিপি বিমল জানান, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সদর উপজেলার দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে (১৮) পুলিশে চাকুরি দেওয়ার কথা বলে তার পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নেন মাসুদ। এরপর ৪ মার্চ পুলিশ লাইনসে নিয়ে যাওয়ার কথা বলে মেয়েটির বাড়ি থেকে মোটরসাইকেলে করে কলমাকান্দা উপজেলায় চেমটি এলাকায় একটি পাহাড়ের কাছে নিয়ে ধর্ষণ করেন।

ঘটনার পর দিন মেয়েটি বাদী হয়ে মাসুদকে আসামি করে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ ওই বছরের ২২ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় বলে জানান তিনি।