২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শিশু নিহত

টাঙ্গাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিশু মারা গেছে; আহত হয়েছেন চালকসহ আরও দুইজন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 01:08 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল সড়কে করটিয়ার বীরকুশিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলম।

হতাহতদের পরিচয় জানাতে পারে পুলিশ।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কভার্ডভ্যানটি বীরকুশিয়ায় এসে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা এক শিশু ঘটনাস্থলেই মারা যায়।

এছাড়া চালকসহ মোটরসাইকেল আরোহী এক নারী আহত হলে তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান এসআই জাহাঙ্গীর।