২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মোটরসাইকেল খাদে পড়ে যুবক নিহত

বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 03:41 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

সোমবার দুপুরে ঢাকা-বরিশাল মহসড়কের বার্থী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ফেরদৌস (৩৫) মাদারীপুরের কালকিনি উপজেলার কাশিপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. এজাজ হোসেন জানান, গৌরনদী থেকে মোটরসাইকেল নিয়ে কালকিনি যাচ্ছিলেন ফেরদৌস।

“বার্থী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে  মোটরসাইকেলসহ তিনি রাস্তার পাশে খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”