২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাজিরায় আ.লীগের সংঘর্ষ, নিহত ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত চারজন।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 09:12 PM

Updated : 20 Aug 2022, 01:10 PM

রোববার বিকালে উপজেলার সেনেরচর বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জাজিরা থানার ওসি মো. নজরুল ইসলাম জানান।

নিহত হারুন মাদবর (৩৫) সেনেরচর বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা। তার লাশ শরীয়তপুর সদর হাসপাতালে রয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে পারেনি পুলিশ। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

ওসি নজরুল বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুন মাদবর ও মান্নান মাদবরের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।

“রোববার বিকালে এ নিয়ে উভয়পক্ষে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হারুন মাদবরের সমর্থকরা মান্নান মাদবর সমর্থক মিরান মাদবরকে কুপিয়ে গুরুতর জখম করে।

“বিকাল ৫টার দিকে মান্নানের আরেক সমর্থক মোসলেম মাদবরের বাড়িতেও হামলা করে তারা।এ সময় ওই ঘরের ভিতর থেকে ছোড়া গুলিতে হারুন মাদবর ঘটনাস্থলেই মারা যায়।”

এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি, তবে দুইজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।