কুমিল্লায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত
কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত পাঁচ যাত্রী।
রোববার দুপুর দেড়টার দিকে সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-নোয়াখালী সড়কের বাগমারা দত্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে লালমাই হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. ইব্রাহিম জানান।
আনুমানিক ৫০ বছর বয়সী নিহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আহতদের মধ্যে দুই জনকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইব্রাহিম বলেন, কুমিল্লা থেকে নোয়াখালীগামী উপকূল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী একটি আটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।
