২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে যুবক খুন

বাসা ভাড়ার বিরোধে সিলেটে এক যুবক নিহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 06:29 PM

Updated : 20 Aug 2022, 01:10 PM

রোববার দুপুর নগরীর পাঠানটুলা এলাকায় এ ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ জানান।

নিহত আব্দুল্লাহ অন্তর (৩৫) পাঠানটুলার ১০৯ নম্বর বাসায় ভাড়ায় থাকতেন। তার গ্রামের বাড়ি রাজশাহীতে।

পুলিশ কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, “বাসা ভাড়া নিয়ে মালিকের সঙ্গে রোববার অন্তরের  বাকবিতণ্ডা হয়। পরে বাসা মালিকের পক্ষ নিয়ে কয়েকজন যুবক অন্তরকে ধারালো অস্ত্র কুপিয়ে পালিয়ে যায়।”

আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।