২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ‘আধিপত্যের সংঘাতে’ নিহত ১

ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তারের চেষ্টায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অর্ধশত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 12:34 PM

Updated : 20 Aug 2022, 01:10 PM

রোববার সকালে উপজেলার ময়না ইউনিয়নের মুরালিরচর গ্রামে এ ঘটনা ঘটে বলে বোয়ালমারী থানার এসআই শহিদুল ইসলাম জানান।

নিহত সালাম শিকদার (৪৫) ওই এলাকারই বাসিন্দা ছিলেন। আহতদের মধ্যে চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে  এবং বাকিদের বোয়ালমারী সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই শহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আলীম বিশ্বাসের সঙ্গে জাফর বিশ্বাসের বিরোধ চলছিল। এর জেরে সকাল সাড়ে ৮টার দিকে দুই পক্ষের সমর্থকেরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে ঘটনাস্থলেই জাফরের সমর্থক সালামের মৃত্যু হয়।

“সালামের শরীরে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।”

নতুন করে বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।