২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ইটভাটার প্রহরীকে গলা কেটে হত্যা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একটি ইটভাটার নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2016, 10:29 AM

Updated : 20 Aug 2022, 01:10 PM

শনিবার ভোরে সামবকসী এলাকার ইসলামিয়া ইটভাটায় এ ঘটনা ঘটে বলে জানান সদর দক্ষিণ থানার এসআই নকুল চন্দ্র।

নিহত আবুল বাসার (৪০) স্থানীয় ছিদ্দিকুর রহমানের ছেলে।

বাসারের স্ত্রী অভিযোগ করেন, “দুই দিন আগে স্থানীয় বখাটে আনিস হামলা করেছিল। পরে আনিস ও সহিদ তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়।”

বাসার তিন বছর ধরে এই ভাটায় নৈশপ্রহরীর কাজ করেন বলে তিনি জানান।

এসআই নকুল বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে  পাঠিয়েছে।