২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সওজ কর্মকর্তাদের ছুটি ৬ ঘণ্টা

ঈদ শেষে কর্মস্থলে ফেরা নির্বিঘ্ন করতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। তবে ঈদের দিন ছয় ঘণ্টা ছুটি পাবেন তারা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 10:15 PM

Updated : 12 Apr 2022, 02:24 AM

বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা মোড়ে যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহনমন্ত্রী  বলেন, “সড়ক ও জনপথের কর্মকর্তা যারা আছেন, তাদের ঈদের দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পযর্ন্ত ছুটি মঞ্জুর করা হয়েছে। বাকি সময়টায় তাদের ছুটি বাতিল করা হয়েছে, এ সময় তাদের রাস্তায় থাকতে হবে।”

সোমবার থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু হয়েছে।

এবার ঈদযাত্রা অতীতের তুলনায় ভাল ও স্বস্তিদায়ক হয়েছে দাবি করেন ওবায়দুল কাদের। এ জন্য মহাসড়কে কর্মরত রোভার স্কাউট, কমিউনিটি পুলিশ, হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান তিনি। 

এ সময় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্বাবধায়ক সবুজ উদ্দিন খানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।