২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পুরোহিতকে হত্যার হুমকি

ভোলা সদরের এক পুরোহিতকে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 10:30 AM

Updated : 20 Aug 2022, 01:09 PM

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাপ্পা ইউনিয়নের মহাপ্রভুর মন্দিরের জগদানন্দ ব্রহ্মচারীকে হুমকি দিয়ে লেখা চিঠি পাওয়া যায় বলে জানান মন্দির কমিটির সদস্য নীহার কুমার মজুমদার।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মন্দিরের প্রণামী বক্স খোলার পর একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়।

চিঠিতে লেখা আছে, “সাবধান থেকে কি করবি, প্রাণে বাঁচতে পারবি না তোরাও, তোরাও মরবি, জবাই কোরবো জবাই, থাকমো মোরা ইসলাম”।

এরপর ইংরেজিতে লেখা, “স্ট্রাইক দ্য আইরন হোয়াইল ইট ইজ হট।”

সবশেষে উদ্ধৃতি চিহ্নের মধ্যে লেখা রয়েছে ‘মৃত্যু’ শব্দটি।

এ ব্যাপারে ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হযেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।