২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যানজটের জন্য মন্ত্রীর দুঃখ প্রকাশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের জন্য ঈদে ঘরে ফেরা মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 12:22 AM

Updated : 20 Aug 2022, 01:09 PM

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের চন্দ্রা মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সন্ধ্যার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশেপাশের এলাকায় যানজট পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে ধীর গতিতে চলছে যানবাহন।

ওবায়দুল কাদের বলেন, “এবার রাস্তায় মানুষের অনেক ভোগান্তি হয়েছে। এ রুটে তাদের যতটা অসুবিধা হয়েছে, তা যতটা সময়ের জন্য হউক না কেন আমি সে জন্য আন্তরিকভাবে দুঃখিত।”

তবে এবারের অভিজ্ঞতা নিয়ে আগামী রোজায় ঈদে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

এ সময় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্বাবধায়ক সবুজ উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে সন্ধ্যার পর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশেপাশের এলাকায় যানজট পরিস্থিতির উন্নতি  হয়েছে।