২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জট নেই শিমুলিয়া ঘাটে

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে সারাদিন ঈদে ঘর ফেরা যাত্রীদের ভিড় থাকলেও ছিল না কোনো যানজট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 10:08 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন শিমুলিয়ায় বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক খন্দকার খালিদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাদিন ঘাটে ঈদে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় ছিল। আমাদের ১৮টি ফেরি সচল থাকায় স্বাভাবিকভাবে যাত্রী পারাপার করেছি, তাই কোনো জট হয়নি।

স্বাচ্ছন্দে পদ্মা পার হতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

মাদারীপুরগামী রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবার ঈদের পদ্মা পার হয়ে বাড়ি যাই, এবার ভিড় থাকলেও ঘাটে কোনো যানজট নাই।”

“খুব আরামে ঘাট পার হতে পেরেছি, শুনেছি রাস্তায়ও যানবাহনের কোনো জট নেই,” বলেন রিমা নামে আরেক যাত্রী।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও দিনভর স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করেছে বলে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান রাজ জানিয়েছেন।